নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তবে এই হত্যাকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি ভিউজ বাংলাদেশকে বলেন, তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের আরও কয়েকটি দল ঘটনাস্থলে যাচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে