Views Bangladesh Logo

যশোরে এক কৃষকের ৪ গরু চুরি

শোরের চৌগাছা উপজেলায় এক কৃষকের গোয়াল ঘর থেকে চার গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবারে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

খোরশেদ আলম জানান, আমাদের বাড়ির চারপাশে উচু পাকা প্রাচীর দেওয়া রয়েছে। বাড়ির প্রধান গেট বন্ধ করে তালা দিলে সব বন্ধ হয়ে যায়। তাই পাকা গোয়াল ঘর হলেও সেখানে তালা দেয়া হয় না। রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখি ৪টি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করে চুরি হয়ে যাওয়া গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। চোররা গোয়াল ঘর থেকে ২টি উন্নত জাতের গাভী, একটি বকনা, একটি এঁড়ে চুরি করে নিয়ে গেছে।

তিনি বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে চার লাখ টাকা।

খোরশেদ আলম বলেন, আমি চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছোটাছুটি করেছি। বিকেলে দশাপাকিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসেছিল।

গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন। তিনি বলেন, চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ