এলইইডি প্লাটিনাম সনদ পেল বাংলাদেশের ৪ কারখানা
বাংলাদেশের চারটি নতুন কারখানা এলইইডি প্লাটিনাম সনদ পেয়েছে। এর ফলে ৮৮টি প্লাটিনাম ও ১২২টি গোল্ড রেটেড কারখানার মোট এলইইডি কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২২৪টিতে।
এগুলো হলো- বেসিক শার্টস লিমিটেড, অ্যাপটেক অ্যাসওয়ার লিমিটেড, অনন্ত জিন্সওয়্যার লিমিটেড ও বিগ বস করপোরেশন লিমিটেড।
এলইইডি সার্টিফায়েড বিশ্বের শীর্ষ ১০০টি টেলিফোন রেটিংয়ের কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৫৯টি।
বাংলাদেশ ২০০১ সাল থেকে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে সনদ পেয়ে আসছে।
মতামত দিন