কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় আটক ৪
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে।
মেজর সাদমান ইবনে আলম আরও জানান, আটককৃতদের মধ্যে দু’জনকে ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে