হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিবসহ ৪ জনের ওপর হামলা
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান, রকি, সাইদুর ও অন্তর।তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাদের মারধোর করে দুর্বৃত্তরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, রিকশাযোগে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করে।
বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবিককে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তার নেতৃত্বে আজ হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে সাকিবের বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর থানার ওসি সজল সরকার জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মতামত দিন