ডিসেম্বরে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সিদ্ধান্ত নিল সরকার
চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর বিষয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার ব্যাপারের কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে