Views Bangladesh Logo

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সারা দেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৯টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এই বিশেষ অভিযানের আওতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

বর্ষা মৌসুমে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অন্যতম প্রধান উৎস হওয়ায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আনতে তিন মাসের বিশেষ অভিযান নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ