বিসিবি নির্বাচনে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে।
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সরকারের উপসচিব এ বি এম এহসানুল মামুন।
ঘোষিত এই নির্বাচন কমিশন প্রচলিত বিধান অনুযায়ী ২০২৬ সালের বিসিবি বোর্ড নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটার তালিকার জন্য কাউন্সিলরদের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে এবং কাউন্সিলর মনোনয়নের জন্য ১৬ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে