ঢাবিতে ৩ দিনব্যাপী শীতকালীন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পায়রা চত্বরে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শীতকালীন ইসলামী বইমেলা।
মেলার আয়োজন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ ক্লাব’। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মেলা ঘুরে দেখা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩টি স্টল রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন এবং পছন্দমতো বই কিনছেন। শিক্ষার্থী ছাড়াও দূর- দূরান্ত থেকে মেলার খবরে বই কিনতে ছুটে এসেছেন অনেকেই।
ঢাবি শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী বইমেলা এবারই প্রথম। এর আগে আমরা এ ধরনের আয়োজন দেখিনি।’
এর আগে সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে