Views Bangladesh Logo

তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

 VB  Desk

ভিবি ডেস্ক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে—এ ছুটি আগে থেকেই ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দুই দিন (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটি তৈরি হয়েছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।

সাংবাদিকদের জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলে ছুটির পর থেকেই অনলাইনে ক্লাস শুরু হতে পারে।

খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর তৃতীয় দিনে পুনরুত্থিত হন। সেই ঘটনাকে স্মরণ করেই ইস্টার সানডে উদযাপন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ