Views Bangladesh Logo

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি

দেশের ১২ জেলার পুলিশ সুপার (এসপি)-সহ মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন জেলার এসপি ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলার পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)–সহ বিভিন্ন ইউনিটেও গুরুত্বপূর্ণ পদে বদলি আনা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও রদবদল করা হয়েছে। সিলেট রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, সিআইডি ও ডিএমপির উচ্চপদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও একাধিক বদলি ও পদায়ন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ