Views Bangladesh Logo

আজও মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল

ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় আজ মঙ্গলবার (৩ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী বিমানগুলো।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, আমিরাতসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার আরাবিয়ার ১২টি ও ইএস বাংলা এয়ারলাইন্সের চারটি।

এদিকে, কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটের ফ্লাইট পুনরায় চলাচল শুরু করেছে। যাত্রীরা বাতিল হওয়া ফ্লাইট নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৭টার ফ্লাইটও রয়েছে।

এর আগে শনিবার ২৩টি, রোববার ৪০টি এবং সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ