Views Bangladesh Logo

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। গতকাল শনিবার পর্যন্ত হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

রোববার (৭ জুন) ৯টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফিরবেন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন।ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। বাকি হাজিরা ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

ফিরে আসা হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অনেকে তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি আরবের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন হাজিরা।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অন্যান্যদের সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে গতকাল পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

এছাড়া সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন হাজি। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন হজযাত্রী ভর্তি আছেন।এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন হজযাত্রী মারা গেছেন। বিমানবন্দর ও হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি হাজিদের দেশে ফেরাতে ফ্লাইট সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ