Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ভারত ও মিয়ানমারের ৩৭ হাজার টন চাল

ভারত ও মিয়ানমার থেকে খাদ্য অধিদপ্তরের আমদানি করা ৩৭ হাজার  টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।’

এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার  টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি বিএমসি প্যানডোরা।

ভারত ও মিয়ানমার থেকেই খাদ্য অধিদপ্তর চাল আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম বলেন, ‘দ্রুতই জাহাজ থেকে চাল খালাস করা শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ