Views Bangladesh Logo

সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে ৩৭ পরাজিত প্রার্থীর মামলা

সদ্যত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে পরাজিত ৩৭ জন প্রার্থী হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন।

বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পৃথকভাবে করা এসব আবেদন নেওয়া হয় গতকাল পর্যন্ত। ব্যালট ও নথিপত্রসহ যাবতীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলাকারী প্রার্থীদের মধ্যে বিএনপির ২২ জন, জামায়াতে ইসলামীর ১৩ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ও এলডিপির একজন করে রয়েছেন। আরও কয়েকজন পরাজিত প্রার্থী ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান, ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ঢাকা-৫ আসনের মো. নবীউল্লাহ নবী, গাইবান্ধা-৫ আসনের ফারুক আলম, পাবনা-৩ আসনের হাসান জাফির তুহিন, সিরাজগঞ্জ-৪ আসনের আকবর আলী, কুমিল্লা-১১ আসনের কামরুল হুদা, ঢাকা-৪ আসনের তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৬ আসনের আমিনুল হক, ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনের মো. শরীফউদ্দিন, রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান, পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ-৬ আসনের আখতারুল আলম।

জামায়াতের প্রার্থীরা হলেন খুলনা-৫ আসনের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী, বরগুনা-২ আসনের ডা. সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ-২ আসনের ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের ইকবাল হোসেন ভূঁইয়া, লালমনিরহাট-১ আসনের আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের ফিরোজ হায়দার, ঢাকা-৬ আসনের আবদুল মান্নান, গাইবান্ধা-৪ আসনের মো. আবদুর রহিম সরকার, ঢাকা-৭ আসনের মো. এনায়েতউল্লাহ, কক্সবাজার-৪ আসনের নূর আহম্মেদ আনোয়ারী, ঢাকা-১০ আসনের জসিমউদ্দিন সরকার এবং ময়মনসিংহ-৪ আসনের জামায়াতে প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান।
আরও রয়েছেন ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির ওমর ফারুক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ