হিযবুত তাহরিরের ৩৬ সদস্য গ্রেপ্তার
দেশজুড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সদস্যদের ধরতে পুলিশ দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহরিরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে’।
সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলাও করেছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে