Views Bangladesh Logo

আল-আকসায় তারাবিহ নামাজ আদায় করলেন ফিলিস্তিনিরা

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও আল-আকসা মসজিদে তারাবিহ নামাজ আদায় করেছেন কয়েক হাজার ফিলিস্তিনি।

জেরুজালামের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ বলেছে, রমজান মাসের প্রথম দিনে অর্থাৎ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় আল-আকসা মসজিদের ভিতরে ও মসজিদের প্রাঙ্গণ মিলিয়ে তারাবিহ নামাজ আদায় করেছিলেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবিহ নামাজ আদায়ের লক্ষ্যে ফিলিস্তিনি যুবকরা আল-আকসা মসজিদের ভিতরে ঢুকতে গেলে তাদেরকে বাধা দেয় দখলদার বাহিনীর সদস্যরা। এ সময় আল-আকসা এবং এর আশেপাশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায়, তারাবিহ নামাজের আগে আল-আকসা মসজিদের প্রবেশদ্বারের কাছে আল-জাহরা নামে এক ফিলিস্তিনি যুবককে আটক এবং বেদম মারধর করে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। এ ছাড়াও তারা জেরুজালেমের পুরাতন শহর থেকে আল-আকসা মসজিদের গার্ড খলিল আল-তারহুনিকেও আটক করে।

এর আগে আল-আকসা মসজিদের লায়ন্স গেট সংলগ্ন বেড়ার উপর কাঁটাতার স্থাপন করেছিল ইসরায়েলি বাহিনী। যাতে ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে না পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ