Views Bangladesh Logo

শাহবাগে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ মিছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩৫ বছর করার দাবিতে শাহবাগে মিছিল করেছেন চাকরিপ্রত্যাশীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা মিছিলটি বের করে। এ সময় তারা ৩২ কে লাল কার্ড দেখায়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়।

বিক্ষোভকারী এম এ আলী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। আমরা বর্তমান সরকারকে দৃঢ়ভাবে বলতে চাই দাবি মানতে হবে। ৩৫ আদায়ের জন্য যা যা করা দরকার শিক্ষার্থীরা তা করবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমাদের ত্যাগের কারণে ক্ষমতায় আছেন। এখন আমাদের কথা শোনার সময় এসেছে।

গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ প্রত্যাশীদের দাবির মুখে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ