Views Bangladesh Logo

মিয়ানমার থেকে পালিয়ে চট্টগ্রামে আসা ৩৫ রোহিঙ্গা আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতের মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মিয়ানমার থেকে নৌকায় করে চট্টগ্রামে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। শনিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রত্যেকে দুই হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে মিয়ানমার থেকে চট্টগ্রামে আসেন। তাদেরকে চট্টগ্রাম শহরে পৌঁছে দেয়ার চুক্তি ছিল। তবে চট্টগ্রাম থেকে তারা কোথায় যেতে চেয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আটককৃতদের রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, মিয়ানমার থেকে নৌকায় করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নারী-শিশু, পুরুষসহ ৩৫ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তাদেরকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ভাসানচর থেকে নাকি মিয়ানমার থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী কার্যক্রম চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ