Views Bangladesh Logo

আশ্বাস পেয়ে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা, বৈঠক মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে আগমীকাল মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ড. আবদুল মুহিতের সঙ্গে আলোচনা হবে- এমন আশ্বাস পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারা যমুনা ছেড়ে শাহবাগে যান। সেখানে তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করে। সেখান প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ