Views Bangladesh Logo

নওগাঁয় মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে একটি পটোলখেত থেকে মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আধাইপুর ইউনিয়নের ওই খেতে বাঁশের খুঁটি বসানোর সময় শ্রমিকরা মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে প্রায় এক ফুট গভীর পর্যন্ত খুঁড়ে একটি কাঠের বাক্সে গুলি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।

খেতের মালিক জাইদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো থ্রি–নট–থ্রি রাইফেলের। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১'র সময়কার।

দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে গুলিগুলোতে মরিচা ধরেছে। বর্তমানে সেগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ