ডিএমপির ৩২ ওসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী আরো ৩২ জন উপ-পরিদর্শককে বদলি করা হয়েছে।
রোববার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এর আগে ১৩ আগস্ট পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে ১৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়। এই বদলির আদেশের ডিএমপির ৫০টি থানার ওসিকে বদলি করা হলো।
মতামত দিন