Views Bangladesh Logo

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।


বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পায়রা বন্দরের জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বানৌজা শহিদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট মো. মোসিউল ইসলাম।

 
তিনি জানান, আটক জেলেদের বেশিরভাগই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। তাদের পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, দুটি ট্রলার থেকে প্রায় ৫০০ মণ মাছও জব্দ করা হয়েছে, যা পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ