Views Bangladesh Logo

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ মে)। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১টি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। বাকি উপজেলাগুলোতে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ