Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আরও ৯৯ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানায়

বার্তাসংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহতসহ গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৩৫৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৫৮টি। বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ। ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রথম জার্মানি ও ইতালি গাজার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ