Views Bangladesh Logo

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবানন থেকে চতুর্থ দফায় আরও ৩০ জন বাংলাদেশি দেশে ফিরছেন আগামী ২৯ অক্টোবর। বেইরুটের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে তাদের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ২টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা।

এর আগে লেবানন থেকে তিন দফায় মোট ১৫০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এই দফায় ফিরে আসা ৩০ জনের সঙ্গে এই সংখ্যা দাঁড়াবে ১৮০ জনে।

প্রথম দফায় ২১ অক্টোবর ৫৪ জন, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর ৬৫ জন এবং তৃতীয় দফায় ২৬ অক্টোবর ৩১ জন বাংলাদেশি দেশে ফেরেন।

বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশে পৌঁছানোর পরপরই জরুরি চিকিৎসা সহায়তা প্রদান নিশ্চিত করা হচ্ছে।

বর্তমানে লেবাননে প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি বসবাস করছেন। যার মধ্যে প্রায় ১ হাজার ৮শ জন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ