Views Bangladesh Logo

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ মে) ভোরে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা সন্দেহভাজন গরু চোরচালিত একটি কাভার্ড ভ্যান আটকে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভ্যানের ভেতরে থাকা ব্যক্তিদের গণপিটুনি দেওয়া হয়। পরে উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানে আগুনও ধরিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল—উভয় জায়গায় তদন্তে কাজ করছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। বিস্তারিত যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ