নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন তিন নারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে। এ মন্ত্রিসভায় তিনজন নারী সদস্য স্থান পেয়েছেন—একজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারজানা শারমিন পুতুলের ওপর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে