Views Bangladesh Logo

উত্তরার কিশোরগ্যাংয়ের পাঁচ সদস্য রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এক দম্পতির ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়া তিনজন কিশোরগ্যাং সদস্যকে তিনদিন এবং দুজনকে দুদিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড প্রাপ্তরা হলেন, আলফাজ মিয়া শিশির (২২), সজিব (২০) ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান মেহেদী হাসান সাইফ (২০)। দুদিনের রিমান্ড প্রাপ্তরা হলেন, মোবারক হোসেন ও রবি রায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে প্রত্যেককে সাতদিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দীন ইসলাম। গ্রেপ্তারকৃত যুবকদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা এবং জামিনের আবেদন জানান।

উভয়পক্ষের শুনানি শেষে শুনানি শেষে তিনজনের তিনদিন ও দুজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত।

পুলিশ জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিকট শব্দে বাইক চালানো ও রিকশাযাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার বাসিন্দা মেহেবুল হাসান ও নাসরিন আকতার ইপ্তিকে রামদা দিয়ে কোপান কিশোরগ্যাং গ্রুপের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি।

মঙ্গলবার ও বুধবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসে ব্যবহৃত রামদা দুটি ও মোটরসাইকেলসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ