চার্জ ছাড়া একটানা চলবে ৩ দিন
টেকনো বাংলাদেশের বাজারে নতুন একটি শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এনেছে। নতুন মডেলটির নাম টেকনো পোভা কার্ভ ২ ৫জি। ফোনটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি— একবার পুরো চার্জ দিলে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ছাড়া ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।
টেকনো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে মসৃণ ও স্পষ্ট করে তোলে। সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ফোনটি পানি, ধুলো ও আকস্মিক পড়ে যাওয়া থেকেও সুরক্ষিত।
প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি, সঙ্গে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ফোনকলে এআই নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনা যাবে।
ক্যামেরায় রয়েছে পেছনে ৫০ মেগাপিক্সেল ও সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এআই ফটো অ্যাসিস্ট্যান্ট ফিচারের সাহায্যে ছবি তোলা হবে আরও সহজ ও উন্নত।বাংলাদেশে ফোনটির দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে