Views Bangladesh Logo

ডিভাইস হ্যাক হওয়ার ৩ লক্ষণ, সতর্ক হন এখনই

 VB  Desk

ভিবি ডেস্ক

ইন্টারনেটে কাটছে দিন-রাত। এতে হ্যাকিংয়ের ঘটনাও বাড়ছে। নিত্যনতুন কৌশলে ব্যবহারকারীকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করা বা ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ডাউনলোড করার কারণে ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তাৎক্ষণিক কিছু লক্ষণ দেখা দিলে বুঝতে হবে ডিভাইসে অননুমোদিত প্রবেশ ঘটেছে।

ডিভাইসে ত্রুটি
অন্য কেউ ডিভাইসের নিয়ন্ত্রণ নিলে স্ক্রিন হঠাৎ জ্বলে ওঠা, ঘন ঘন সেটিংস পরিবর্তন হওয়া বা ফোন হঠাৎ কাজ না করার মতো ঘটনা দেখা যাবে। ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হয়ে যাওয়া বা ডিভাইস অকারণে গরম হয়ে যাওয়াও সন্দেহজনক লক্ষণ। এসব দেখা দিলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে।

ব্যাকগ্রাউন্ড নয়েজ
জনপ্রিয় কিছু স্পাই অ্যাপ নিজের অজান্তে ফোনকল রেকর্ড করে। ফোনকলের সময় ব্যাকগ্রাউন্ডে অপরিচিত কণ্ঠ বা অদ্ভুত শব্দ শুনতে পেলে সতর্ক হওয়া উচিত। এর অর্থ হতে পারে, অন্য কেউ ডিভাইসে অনুপ্রবেশ করেছে এবং কথোপকথন নজরদারি করছে। ফোনে ইন্টারনেট ব্যবহার না করলেও ডেটা খরচ হচ্ছে কিনা তা-ও লক্ষ রাখা দরকার।

ব্রাউজিং হিস্ট্রি
নিজে সার্চ করেননি এমন বিষয় ব্রাউজিং হিস্ট্রিতে দেখা গেলে সতর্ক হতে হবে। এর অর্থ, কেউ ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে ম্যালওয়্যারসমৃদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে। অপরিচিত অ্যাপ ইনস্টল হয়ে যাওয়া বা পরিচিত অ্যাপের অনুমতি হঠাৎ পরিবর্তন হওয়াও এই সমস্যার ইঙ্গিত দেয়।

করণীয়
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যা দেখা দিলে প্রথমে ডিভাইস কিছুক্ষণ বন্ধ রেখে দুই থেকে তিনবার রিস্টার্ট করলে তাৎক্ষণিক সুরক্ষা পাওয়া যেতে পারে। সমস্যা না কাটলে অ্যাপ তালিকায় গিয়ে অপরিচিত অ্যাপ খুঁজে দেখতে হবে এবং সন্দেহজনক অ্যাপ মুছে ফেলতে হবে। পাশাপাশি অপারেটিং সিস্টেম ও অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখা, অজানা উৎস থেকে অ্যাপ না নামানো এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দুই স্তরের যাচাইব্যবস্থা চালু রাখা জরুরি। সমস্যা গুরুতর হলে ডিভাইস ফ্যাক্টরি রিসেট করাই সবচেয়ে নিরাপদ সমাধান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ