Views Bangladesh Logo

রেলের তিন কর্মকর্তাকে বদলি, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকও পরিবর্তন

বাংলাদেশ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। তাদের মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকও রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং যমুনা রেল সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আল ফাত্তাহ মো. মাসুদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি যমুনা রেল সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বও পালন করবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে বদলি করা হয়েছে। তার কর্মস্থল হবে ঢাকার রেল ভবন।

অন্যদিকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে থাকা মামুনুল ইসলামকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে পদায়ন করা হয়েছে। তার কর্মস্থল হবে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম কার্যালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ