মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
রাজধানীর মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিকভাবে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে থানার সিভিল টিমের ইনচার্জসহ দুই উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে তাদের এই বদলি বা সংযুক্তির নির্দেশ দেওয়া হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।
বদলি আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত এই সদস্যদের জনস্বার্থে ও প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে (লাইনওয়ার) সংযুক্ত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে