Views Bangladesh Logo

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার (২৯ জুলাই) প্রজ্ঞাপনগুলো জারি হলেও বৃহস্পতিবার (৩০ জুলাই) তা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি এ. কে. এম. এহসানউল্লাহ ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করে ওই তারিখ থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ২০২৫ সালের ৭ মার্চ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধেও ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালের ২৮ মার্চ থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। তাকেও একই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিন কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ