Views Bangladesh Logo

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৩ দলের প্রতীকী ওয়াকআউট

 VB  Desk

ভিবি ডেস্ক

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ও সচিবালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনটি বাম রাজনৈতিক দল মঙ্গলবার প্রতীকী ওয়াকআউট করেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারা বৈঠকের শুরুতেই ১০ মিনিটের জন্য ওয়াকআউট করেন। তারা অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলের ঘটনায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করেনি এবং সচিবালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে দমনমূলক ও ‘ফ্যাসিবাদী’ কায়দায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়াকআউট শেষে প্রতিনিধি দলগুলো আবার বৈঠকে ফিরে অংশগ্রহণ করে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই প্রতীকী প্রতিবাদকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, 'এ ধরনের প্রতিবাদ সরকারের কাছে বার্তা পৌঁছাতে সহায়ক হতে পারে। আমরা আশা করি সরকার বিষয়গুলো গুরুত্ব সহকারে নেবে।'

কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান দ্বিতীয় দফা সংলাপের ১৮তম দিন চলছে। সংলাপে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগীয় নিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ