Views Bangladesh Logo

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছেন ছেলে সিয়াম (১২)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে ঘরে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রুপা খাতুন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী মো. সালাম ও তার মেয়ে সাবা। তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই সময় পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশেপাশের মানুষ ছুটে আসে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, মরদেহগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ