Views Bangladesh Logo

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা

ক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরএসও জড়িত থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গাদের।

নিহতরা হলেন, আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। তারা ক্যাম্প-১৭ নম্বর এক্স রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/১০৪ এর বাসিন্দা হলেও অস্থায়ীভাবে ক্যাম্প-২০ এ শেড তৈরি করে বাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ ব্লকে ঢুকে গুলি করে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত। পরে লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লক দিয়ে পালিয়ে যায় তারা। এতে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে ক্যাম্পের হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, ‘ক্যাম্পে প্রচার রয়েছে, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। ধারণা করছি, এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংস আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে’।

ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ