Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সেহরির সময় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মীম (১৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লা থেকে দগ্ধ তিনজনকে সকালে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ এবং হারুন অর রশিদের ও মীমের শরীরের ১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে রুনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ‘আমরা জানতে পেরেছি, ফতুল্লার তল্লা মসজিদের পাশের মামুনের টিনশেড ঘরে সেহরির সময় বোতলজাত গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। যার ফলে তিনজন দগ্ধ হন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ