Views Bangladesh Logo

শপথ নিলেল নতুন ৩ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ল। নতুন পাঁচ উপদেষ্টার মধ্য শপথ নিলেল তিন উপদেষ্টা।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন তারা। তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শপথ নেয়া উপদেষ্টারা হলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১। এবার আরও পাঁচজন যুক্ত হলে উপদেষ্টা পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ