সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন উল্লাপাড়ার সলঙ্গা থানার নলকা সেনগতি এলাকার জয়নাল আবেদিনের ছেলে জাহিদুল ইসলাম (২২), আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২২) এবং তারাশ উপজেলার তেঘারি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।
জানা গেছে, তারা ভদ্রাঘাট এলাকার এসিআই-গোডরেজ ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
কামারখন্দ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রউফ জানিয়েছেন, পরিবারের সদস্যদের অনুরোধে এবং আনুষ্ঠানিক তদন্ত না চাওয়ায় বৃহস্পতিবার সকালে লাশ পোস্টমর্টেম ছাড়াই আত্মীয়-স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে