Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে সড়ক খুঁড়তে গিয়ে মিলল ৩ মর্টার শেল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়কে পানির লাইন বসানোর জন্য মাটি খননের সময় তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টিএনটি অফিসসংলগ্ন সড়ক থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার ফুট গভীর করে মাটি খননের সময় শ্রমিকরা লোহার তৈরি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মর্টার শেল উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি মর্টার শেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি এবং পুরুত্ব প্রায় ১০ ইঞ্চি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মর্টার শেলগুলো পুলিশি পাহারায় রাখা হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ স্থানে মর্টার শেলগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ