Views Bangladesh Logo

করোনায় আক্রান্ত আরও তিনজন

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন করে আর কারও মৃত্যু না ঘটলেও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৭ জুন) সকাল থেকে রোববার (৮ জুন) সকাল পর্যন্ত চারটি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। ফলে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬৬ জনে। বাকি ২৯ হাজার ৫০০ জন মারা গেছেন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সবচেয়ে ২৬৪ জন করে মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ