হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি। এর ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩-তে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়কালের হিসাব এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন।
উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন করে মারা গেছে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে, ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জনে।
একই সময়ে আরও ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৭৫৫।
মতামত দিন