Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫ জন ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১২০ জন বরিশাল সিটি করপোরেশনের বাইরের এলাকার। বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৮৬ জন ঢাকায় এবং ৯৬৫ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৫১ জন।

এর মধ্যে জুলাই মাসে এখন পর্যন্ত ২ হাজার ৮৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ