Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১৬ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় অন্তত তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৬ জন।

এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৪৮ জনে। ডেঙ্গুতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৫০৮ জনে, যার ৫৯ হাজার৭২ জন ঢাকার বাইরের।
তাদের মধ্যে ৯৬ হাজার ১৭৯ জনই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

এখনও চিকিৎসাধীন এক হাজার ৭৭৭ জন ডেঙ্গু রোগীর এক হাজার ৮০ জনই ঢাকার বাইরের।

স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুসারে, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ