Views Bangladesh Logo

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারালবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ