নরসিংদীতে অজুর সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- মাদ্রাসার ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা নিশ্চিত করে জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মতামত দিন