কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
কুড়িগ্রামের রৌমারীতে জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল আমিন (৪০), বলু মিয়া (৫৫), ফুলবাবু (৫০)
স্থানীয়রা জানান, শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার সমর্থকদের মধ্যে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেন, এতে সংঘর্ষ বাধে। নিহত তিনজনই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, `ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে