টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে