Views Bangladesh Logo

ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় মাহেন্দ্রযানে থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার (২৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২), এবং দড়িপাঁচাশি গ্রামের কহিনুর সুলতানা (৩৫), যিনি মৃত আহাম্মদ আলীর মেয়ে।

আহতদের মধ্যে রয়েছেন—সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০) এবং আরও একজন, যার নাম জানা যায়নি। আহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিলেন। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র কয়েকজন যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দত্তপাড়া এলাকায় একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মাহেন্দ্রটির। এতে মাহেন্দ্রটির পেছনের অংশ সড়কে উঠে আসে। ঠিক সেই সময় কিশোরগঞ্জগামী একটি বিআরটিসি বাস মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও সাতজন আহত হন।

ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ